23 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আরব-আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আরব-আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আরব-আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিএনএ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণে শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৫ মে) দেশটির নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিনন্দন বার্তায় আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশের সরকার ও জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান শেখ হাসিনা।

তিনি বলেন ‘এই পদে আপনাকে নির্বাচিত করে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল এবং দেশের জনগণ আপনার দক্ষ নেতৃত্ব এবং প্রজ্ঞার প্রতি তাদের আত্মবিশ্বাস ও আস্থা রেখেছে।’

অভিনন্দন বার্তায় ১৯৭১ সালের বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে চমৎকার দ্বিপক্ষীয় সহযোগিতার মধ্য দিয়ে ‘সময়-পরীক্ষিত বন্ধুত্ব’ গড়ে তুলেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের ১০ মার্চ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম উপসাগরীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয়া সংযুক্ত আরব আমিরাত। যা মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলো থেকে বাংলাদেশের স্বীকৃতি অর্জনের পথ প্রশস্ত করার পাশাপাশি ওই অঞ্চলের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্বের ভিত্তি স্থাপন করেছিল।

তিনি বলেন, ‘আমি গর্বের সঙ্গে বলছি, আমাদের দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক আজ সামরিক, মানবসম্পদ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় উচ্চ স্বাক্ষর রেখেছে।’

প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং অংশীদারত্বকে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণে আরও সুসংহত করা হবে। আর তাই শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন শেখ হাসিনা।

দেশটির প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর পরের দিন শনিবারই শেখ মোহামেদ বিন আল জায়েদকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর