20 C
আবহাওয়া
৮:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

ছুরিকাঘাত

বিএনএ, ঢাকা : রাজধানীর ভাটারা এলাকায় দূর্বৃত্তরা মোহাম্মদ শান্ত (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে। শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে বাড্ডার নুরেরচালা সমতা সড়কে একটি বহুমুখী সমবায় অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের বন্ধু নুরুল আমিন বিজয় জানান, সমতা সড়কে একটি বহুমুখী সমবায় অফিসের সামনে শান্ত রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শান্ত বাড্ডা সাঈদনগর এলাকায় একটি ম্যাচে থাকতেন এবং টাইলস ফিটিংরে কাজ করতেন। যতটুকু জানতে পেরেছি খিলবাড়ীরটেক এলাকার কয়েকজন যুবক শান্তকে ছুরিকাঘাত ও এলোপাতাড়ি পিটিয়ে রেখে পালিয়ে যায়। এছাড়া বিস্তারিত কিছু জানাতে পারেনি ।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খবর পাই এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে জানার জন্য কাজ করছে পুলিশ।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী