20 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ফরিদপুরে ট্রাক উল্টে চালক-হেলপার নিহত


বিএনএ , ফরিদপুর : ফরিদপুরের  তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন।সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা হেলপার মো. হায়দার আলী (৩২)।

এলাকাবাসীরা জানান, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী