31 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইয়েমেন

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইয়েমেন


বিএনএ, বিশ্বডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে একটি উচ্চ ধ্বংস-ক্ষমতাসম্পন্ন হাইপারাসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। লোহিত সাগরে যখন ইহুদিবাদী ইসরাইল এবং তার মিত্রদের জাহাজে হুতি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে এবং এ নিয়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে তখন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার খবর এলো।

নাম প্রকাশ অনচ্ছিুক একটি সামরিক সূত্র রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থাকে জানিয়েছে, সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র প্রতি ঘণ্টায় ছয় হাজার ২০০ মাইল গতিতে ছুটতে পারে যা শব্দের চেয়ে ৮ গুণ বেশি।

ওই সূত্র জানায়, লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগর ও ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইয়েমেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। সামরিকটি সূত্র বলছে, পরীক্ষার কয়েক মাসের মধ্যে ইয়েমেন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ওয়ারহেড ও বোমা বহনের সক্ষমতা দ্বিগুণ বাড়িয়েছে।

লোহিত সাগরে সাম্প্রতিক অভিযানে নতুন অস্ত্র ব্যবহার করা হয়েছে যা মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে বিস্মিত এবং সতর্ক করেছে বলে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হুথি মন্তব্য করার এক সপ্তাহ পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ খবর বের হলো।

গত সপ্তাহে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মাদ নাসের আল-আতিফিও বলেছিলেন, দেশের সামরিক বাহিনীর হাতে এখনো অনেক ‘তুরুপের তাস’ রয়েছে যা এখনো খেলা হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, অপর ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড সুদানের দারফুরে ভয়াবহ ড্রোন হামলা ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা