22 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাজা ১৮০ দিনের পলাতক ১৮ বছর!

সাজা ১৮০ দিনের পলাতক ১৮ বছর!

সাজা ১৮০ দিনের পালাতক ১৮ বছর!

বিএনএ ডেস্ক, ঢাকা: ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে ১৮ বছর ধরে পলাতক হবিগঞ্জের লিটন সাঁওতাল (৪২)।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার। বলেন, সোমাবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে লিটন সাঁওতালকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা জানান, ২০০৪ সালে বন ও পরিবেশ আইন অমান্য করায় চুনারুঘাটের ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা জুনু সাঁওতালের ছেলে লিটন সাঁওতালের বিরুদ্ধে মামলা হয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে হবিগঞ্জের বন বিচার আদালত-১ লিটন সাঁওতালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

এ খবর শুনে আত্মগোপনে চলে যান লিটন সাঁওতাল। সোমবার রাতে চুনারুঘাটের আমতলী বাজার এলাকায় থেকে লিটন গ্রেফতার হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন…

সাজা ১৭ বছর পলাতক ছিলেন ১৮ বছর!

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু