22 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাজা ১৭ বছর পলাতক ছিলেন ১৮ বছর!

সাজা ১৭ বছর পলাতক ছিলেন ১৮ বছর!

সাজা ১৭ বছর পলাতক ছিলেন ১৮ বছর!

বিএনএ ডেস্ক, ঢাকা: অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ বছরের সাজা দেয় আদালত। সেই সাজা এড়াতে গত ১৮ বছর পালিয়ে ছিলেন মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের মো. ইকবাল হোসেন (৫২)।

মঙ্গলবার (১৫ মার্চ) টংগিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন গণ্যমাধ্যমকে জানান, সোমবার মধ্যরাতে রাজধানীর সূত্রাপুরের কলতাপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয় ইকবাল। সেই অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ মাস জেল খেটে জামিন পান তিনি। এরপর চলে যান আত্মগোপনে।

পুলিশ জানায়, ইকবাল এতদিন জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে সূত্রাপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। ওই এলাকায় সে নিজেকে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ জানায় তার আসল নাম মো. মারুফ হোসেন ইকবাল। তিনি নাম পরিবর্তন করে মো. ইকবাল হোসেন ব্যবহার করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু