20 C
আবহাওয়া
৩:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ১১২৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হলেন

১১২৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হলেন

১১২৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হলেন

বিএনএ, ঢাকা : নতুন করে এক হাজার ১২৮ শিক্ষক-কর্মচারীকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্ত করা হয়েছে। দেশের ৯টি অঞ্চল থেকে আসা এক হাজার ৪২০টি আবেদনের মধ্যে বাছাই করে যোগ্যদের এমপিওভুক্ত করা হয়।সোমবার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন প্রতিনিধি ও অধিদফতরের ৯টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা। এছাড়া মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন যুক্ত ছিলেন।

মাউশি থেকে জানা গেছে, যারা শূন্য পদের বিপরীতে গত কয়েকমাসে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন সভায় তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। আর মামলার কারণে ঝুলে থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়। এছাড়া এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এই সভার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

বিএননিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী