20 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১০

চান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১০

চান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১০

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টায় বহদ্দারহাট খইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিং থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- নুরুল ইসলাম (৪৫), শাহারাজ (৫০), রুবেল শীল (৩৫), মো.শাহজাহান (৩৮), মো. বাবুল শরীফ (৪৮), মো. আবু তাহের (৩৯), নাজিম উদ্দীন (৪৪), আনিসুল হক (২৪), মেহেরাজ (১৯) ও সৈয়দ ছালাম (৪০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী