30 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে শিশু নারীসহ ১১জন দগ্ধ

সাভারে শিশু নারীসহ ১১জন দগ্ধ


বিএনএ, ঢাকা:  সাভারের আশুলিয়ায় নরসিংহপুরের একটি বাসাযর দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নারীসহ ১১জন দগ্ধ হয়েছে।দগ্ধরা হলেন,মমিন(৪),মাহাদী (৯),শামীম (১৫),সোয়াইদ (৪) সোমাইয়া (৩ মাস), শিউলি আক্তার (৩২), মোছা. সূর্য বানু (৫০), শারমিন আক্তার (৩৫), মোহাম্মদ সোহেল (৩৮), মোহাম্মদ সুমন (৩২) ও মোছা .জহুরা বেগম (৭০) । চিকিৎসক জানিয়েছেন, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতলে নিয়ে আসা আবু ইসহাক জানান,আশুলিয়ার নরসিংহপুর গোমাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে শিশুসহ ১১জন দগ্ধ হয়।তাদেরকে উদ্ধার করে প্রথমে আশুলিয়ার একটি হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ ১১ জন এসেছে ।  মোহাম্মদ সুমন ৯৯ শতাংশ ,শিউলি ৯৫ শতাংশ ,শারমিন ৪২ শতাংশ,সোমাইয়া ২৭ শতাংশ, শামীম ১৪ শতাংশ, মাহাদী ১০ শতাংশ, সোয়াইদ ৯ শতাংশ, সূর্য বানু ৭ শতাংশ , সোহেল ১০ শতাংশ, জোহরা বেগম ৫ শতাংশ ও মমিন ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের ভর্তি দেওয়া হয়েছে ও বাকিদেরকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের