26 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরবঙ্গে আজ থেকে তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

উত্তরবঙ্গে আজ থেকে তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

উত্তরবঙ্গে আজ থেকে তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএনএ, ডেস্ক: পাইপলাইন মেরামতকাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি লিমিটেডের (পিজিসিএল) আওতাধীন উত্তরবঙ্গের চার জেলায় প্রায় তিনদিনের (৬০ ঘণ্টা) জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে এসব এলাকায় গ্যাস থাকবে না।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) কম্পানির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে কার্যক্রম সম্পন্ন করা হবে। ওই কার্যক্রম চলাকালে পিজিসিএল অধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, ঈশ্বরদী উপজেলা, বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে।

কম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কম্পানির মোট এক লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং এক লাখ ২৮ হাজার ৮৫২টি আবাসিক সংযোগ রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ