26 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ, সাভার:  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ২২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান । এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার নরসিংহপুর নদী ফিলিং স্টেশনের পাশে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চট্রগ্রাম জেলার সীতাকুন্ডু থানার সৈয়দপুর এলাকার আবু তাহেরের ছেলে সাগর (২৫)। সাগর আশুলিয়ার দক্ষিণ গাজিরচট মুন্সি পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। অপর মাদক ব্যবসায়ী আশুলিয়ার নরসিংহপুর এলাকার আইজুদ্দিন মোল্লার ছেলে মিলন মোল্লা ওরফে বাবু (২৫)।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য কেনা-বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট হতে ২২২পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার ‍মূল্য ৬৬ হাজার ৬শ টাকা ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী