26 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি

ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি

ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি

বিএনএ, ঢাকা: কালোবাজারি বন্ধে ট্রেনের টিকিটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনাটিকিটে ভ্রমণকারীদের থেকে জরিমানাসহ ভাড়া আদায় সহজিকরণের লক্ষ্যে ১ মার্চ থেকে রেলওয়ের টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত হচ্ছে। এগুলো হলো— জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনে কেনা টিকিটের মূল্য রিফান্ডের ব্যবস্থা।

মন্ত্রী জানান, যাত্রীর পরিচয়পত্রের সঙ্গে তার টিকিটে মুদ্রিত তথ্যের মিল না থাকলে তাকে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগে জরিমানা করা হবে। আইন অনুযায়ী বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করবেন টিটিইরা। এ ছাড়া অনলাইনে কেনা টিকিট ঘরে বসেই রিফান্ড পারবেন যাত্রীরা। এতে তাদের সময় ও খরচ কমবে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ