25 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষ, আহত দুই

বিএনএ টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত মধ্যরাতে ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।

স্থানীয়রা জানান, নিহত ওই তিনজন মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই তিন আরোহী নিহত হন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, নিহতদের লাশ ঘাটাইল থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী