20 C
আবহাওয়া
৫:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে ২৫ কোটি টাকার ফুল বিক্রি

যশোরে ২৫ কোটি টাকার ফুল বিক্রি

যশোরে ২৫ কোটি টাকার ফুল বিক্রি

বিএনএ: বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ২৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

পাইকারি বাজারে প্রতি পিচ গোলাপ বিক্রি হয়েছে ২৫ টাকা, জারবেরা প্রতি পিস ১৫ টাকা, চায়না গোলাপ ৩৫ টাকা, চন্দ্রমল্লিকা ৪ টাকা, গ্লাডিওলাস বিক্রি হয়েছে প্রতি পিস ১৩ টাকা, রজনীগন্ধা স্টিক প্রতি পিস ১২ টাকা, লিলিয়াম ফুল বিক্রি হয়েছে প্রতি পিস ১০০ টাকা ও গাঁদা প্রতি হাজার বিক্রি হয়েছে ৩৫০ টাকায়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম জানান, সোমবার পর্যন্ত গদখালীর বাজারে ফুল বিক্রি হয়েছে ২৫ কোটি টাকার। শুধুমাত্র সোমবারেই বিক্রি হয়েছে ৩ কোটি টাকার ফুল। বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ কোটি টাকা।

আগামী ২১ ফেব্রুয়ারির আগ পর্যন্ত ৭০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে জানান তিনি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা