31 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে সাত তামাকচাষিকে অপহরণ

বান্দরবানে সাত তামাকচাষিকে অপহরণ

বান্দরবানে সাত তামাকচাষিকে অপহরণ

বিএনএ, বান্দরবান: বান্দরবানে বাবা-ছেলেসহ সাত তামাকচাষিকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে একটি তামাকচাষের খামার বাড়িতে হানা দিয়ে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকার মো. আমিনের তামাকচাষের খামারবাড়িতে হানা দেয়। তারা মোহাম্মদ আমিন (৪০) ও তার ছেলে মোহাম্মদ সাকিবসহ (১৫) তামাকচাষে নিয়োজিত আরও পাঁচ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন গজালিয়া সেনাক্যাম্পে খবর দেন। সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল সেখানে অভিযান চালাচ্ছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানিয়েছেন, ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। সেখানে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে সেখানে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী