27 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নারী উদ্যোক্তা তনির স্বামী আর নেই

নারী উদ্যোক্তা তনির স্বামী আর নেই

নারী উদ্যোক্তা তনির স্বামী আর নেই

বিএনএ ডেস্ক: আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন।  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয়েছে তার। স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তনি।

ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তনি জানান, ‘সে আর নাই।

ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’ তনির এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেখানে মন্তব্যের ঘরে শোকবার্তা জানাচ্ছেন তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

এর আগে, গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে। ওই সময় তনির স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লার বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি।’

তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী।

প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। তবে এসবে তার কোনো তোয়াক্কা নেই।

তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে।

বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। সারাদেশে তার ১২টি শোরুম রয়েছে। সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যাক্তিত্ব তনি।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩