18 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনএ, ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে আনসার ও ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যাদের ভূমিকা ভিডিও ফুটেজে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিদিন ২-১ জন করে ধরা পড়ছে।’ ‘‘আজকে ‘ছাগল মতিউর’ নামে পরিচিত মতিউর রহমানকেও ধরা হয়েছে, যাকে এতদিন ধরা সম্ভব হয়নি। এরকম আরও অনেককে ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। সব একদিনে ধরা যায় না। অনেকে লুকিয়ে আছেন, কিন্তু একে একে তাদের খুঁজে বের করা হবে। বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের তালিকা পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানাছি। অনেক পুলিশ সদস্য, কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত, সরাসরি গুলি চালিয়েছেন। তাদের পদায়ন, বদলি বা পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এসবের বিষয়ে ইনকুয়ারি চলমান রয়েছে। যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান, বিশেষ করে পাশ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য। তবে তিনি আরও বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর জন্য আপনাদের অনুরোধ জানাই।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী