27 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার আবেদনের সময় ১০ মে পর্যন্ত

বিএনএ, ঢাকা: আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে এক অনুষ্ঠানের। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ঢালিউড চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু।

পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা নাসির উদ্দিন খান ও শ্রেষ্ঠ অভিনেত্রী আফসানা মিমি, সেরা খল অভিনেতা শুভাশীষ ভৌমিক, সেরা গায়ক যুগ্মভাবে ‘বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা, সেরা গায়িকা আতিয়া আনিসা, সেরা সঙ্গীত পরিচালক রিপন খান, সেরা গীতিকার রবিউল ইসলাম জীবন, সেরা সুরকার শওকত আলী ইমন, সেরা কাহিনিকার ফরিদুর রেজা সাগরও খোরশেদ আলমের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

অনুষ্ঠানে পুরস্কার প্রদান ও বিজয়ীদের সঙ্গে ফটোসেশন শেষে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ