20 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » খিলক্ষেতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এএসআই আহত

খিলক্ষেতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এএসআই আহত

রাজধানীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদলের ৩ নেতা

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট চেকপোস্ট থেকে ডিউটি শেষে থানায় ফেরার পথে কুরাটলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন।সোমবার (১৩ নভেম্বর ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মফিজুল ইসলামকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান ।

তিনি বলেন, এএসআই মফিজুল ইসলাম খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটোরিকশায় করে থানায় ফিরছিলেন। পরে কুরাটলি এলাকায় অটোরিকশা থেকে নামার পরে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার বুক, পেট ও মাথায় বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমাদের পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, এটা কি পূর্ব কোনো শত্রুতার জের বা পুলিশের মনোভাব ভাঙার জন্য অন্য কোনো ঘটনা আছে কি না, সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বিএনএনিউজ/ আজিজুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী