29 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শিশু শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন আজ

শিশু শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন আজ

টিকার দ্বিতীয় ডোজের আওতায় দেড় কোটি মানুষ

বিএনএ ডেস্ব, ঢাকা: শিশু-কিশোরদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ১২ থেকে ১৭ বছর বয়সীদের দিয়ে পরীক্ষামূলকভাবে এ টিকা কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ফেসবুক লাইভে এসে এ কথা বলেন।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, শিশুদের টিকাদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। এ লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

স্বাস্থ্যের মহাপরিচালক আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জকে পরীক্ষামূলকভাবে টিকাদান কর্মসূচির স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মানিকগঞ্জের দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেওয়া হবে।’

‘ওই দুটি সরকারি স্কুলে যাদের টিকা দেওয়া হবে তাদের ১০ থেকে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। পরে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত হবেন’, যোগ করেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী