20 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

আজ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

school

বিএনএ ডেস্ক: দেশের সব প্রাথমিক বিদ্যালয় আজ বুধবার থেকে খোলা থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া এসব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়।

এর আগে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। তবে, এরই মধ্যে দেশের কয়েক জায়গায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে বলে জানা যায়।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘ছাত্র ও জনগণের বৈষম্যহীন সমাজের যে দাবি, তা বাস্তবায়নে কাজ করবে সরকার। প্রাথমিক শিক্ষা যেকোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। বিষয়টি আমরা গুরুত্ব দেব।’

বিধান রঞ্জন বলেন, ‘অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী