18 C
আবহাওয়া
৮:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে লেসার রশ্মি ছড়াতে পারবে চিন!

বিশ্বজুড়ে লেসার রশ্মি ছড়াতে পারবে চিন!

লেসার রশ্মি

বিশ্বডেস্ক:  চীনের সামরিক বাহিনী দাবি করেছে তাদের হাতে নাকি এনার্জি উইপন টেকনোলজি চলে এসেছে। তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যে চাইলে তারা যতদূর খুশি লেসার বিম ফায়ার করতে পারবে। আর বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্য়মে আগামীদিনের যুদ্ধের ছবিটাই বদলে যাবে।

বিশেষজ্ঞদের দাবি, হাই এনার্জি লেসার বিম ছাড়ার পরে সেখান থেকে প্রবল তাপ উৎপন্ন হতে পারে। কিন্তু চীনের রিসার্চ টিম একটা কুলিং সিস্টেম তৈরি করেছে। এটা লেসার বিম থেকে নির্গত ক্ষতিকারক উষ্ণতাকে বের করে দেবে। এর জেরে এই লেসার যত দূর খুশি যেতে পারবে।

এদিকে আমেরিকাও এই ধরনের লেসার প্রযুক্তিকে উন্নত করার জন্য় চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আমেরিকা তাদের লেসার প্রযুক্তিকে পরীক্ষা করেছিল। সেখানে দেখা গিয়েছে সুপারসোনিক মিসাইলকেও এটি ধ্বংস করতে পারে। কিন্তু এই লেসারের এত বড় আয়তন হয়ে যাচ্ছে যে তা বাতিল করে দেয় আমেরিকা।

চীন তো এখন দাবি করছে, তাদের লেসার বিমের ধ্বংসাত্মক ক্ষমতা আরও বেশি। যতদূর খুশি তারা এই লেসার বিম পাঠাতে পারবে।

গত ৪ আগস্ট আক্টা অপ্টিকা সিনিকা নামে একটা চিনা ভাষার জার্নালে এনিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। সেখানে বিজ্ঞানী ইউয়ান সেংফু এনিয়ে মন্তব্য করেছিলেন। তবে চিনের এই নয়া দাবি নিয়ে আন্তর্জাতিক মহল খোঁজখবর শুরু করেছে। সূত্র: খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।হিন্দুস্তান টাইমস।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা