31 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কারিগরি বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

কারিগরি বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল

বিএনএ, ঢাকা: প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া চার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। সোমবার (১৪ আগস্ট) দুপুরে বোর্ডের ওয়েবসাইটে ওই চার বিষয়ের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, ২৭ অগাস্ট থেকে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হবে। আর এইচএসসি (ভোকেশনাল) একাদশ ও দ্বাদশ শ্রেণির স্থগিত হওয়া বাংলা-১ ও ২ পরীক্ষা ৭ সেপ্টেম্বর, ইংরেজি-১ ও ২ পরীক্ষা ১০ সেপ্টেম্বর, উচ্চতর গণিত-১ ও ২ পরীক্ষা ১২ সেপ্টেম্বর এবং পদার্থবিজ্ঞান-১ ও ২ পরীক্ষা ১৪ সেপ্টেম্বর হবে।

এইচএসসি (বিএম/বিএমটি) একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা-১ ও ২ পরীক্ষা ১৭ সেপ্টেম্বর, ইংরেজি-১ ও ২ পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ ও ২ পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ব্যবসায় গণিত ও পরিসংখ্যান এবং বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ২৪ সেপ্টেম্বর হবে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্স একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা-১ ও ২ পরীক্ষা ৭ সেপ্টেম্বর, ইংরেজি-১ ও ২ পরীক্ষা ১০ সেপ্টেম্বর, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ ও ২ পরীক্ষা ১২ সেপ্টেম্বর এবং হিসাববিজ্ঞান ও বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষা ১৪ সেপ্টেম্বর নেয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রামে প্রবল বর্ষণ আর বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী