26 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৬

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৬

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা: গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১৩ জন। এছাড়া গত একদিনে দেশে ২১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৮ হাজার ৮৭০ জনে।

রোববার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ২৫২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ২২৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ২৪০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ সদস্য। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২১ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬১ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৯ হাজার ৮৯০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৮ হাজার ৯৮০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৯১০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের