20 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাবুলের দ্বারপ্রান্তে তালেবান

কাবুলের দ্বারপ্রান্তে তালেবান

কাবুল

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: আফগানিস্তানের কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তালেবানরা। শুক্রবারও বড় বড় কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয় তারা। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মী ও অন্যান্যদের সরিয়ে নেওয়ার জন্য সেখানে প্রথম মার্কিন সেনারা গেছে। অন্যান্য দেশও তাদের কর্মী ও নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশের রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। মাত্র আট দিনের মধ্যে তারা এসব প্রাদেশিক শহর দখলে নেয়।এ সময় তালেবান যোদ্ধারা কান্দাহার, হেলমান্দ, হেরাত, বাদঘিস, ঘোর, লোগার, জাবুল ও উরুজগান প্রদেশের রাজধানী দখলে নেয়।এছাড়া পাকতিয়া ও ওয়ারদাক প্রদেশের রাজধানী ছাড়া বাকি সব এলাকা নিয়ন্ত্রণ করছে তালেবান যোদ্ধারা।

তালেবানের অব্যাহত অগ্রযাত্রার মুখে নিজেদের নাগরিক ও দূতাবাস কর্মীদের ফেরত নিতে যুক্তরাষ্ট্র ৩০০০ সেনা আর যুক্তরাজ্য ৬০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। এছাড়া জার্মানিসহ ইউরোপের অনেক দেশ দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। কোনো কোনো দেশ দূতাবাস বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছে।

এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতার অংশীদার করার প্রস্তাব দিয়েছে সরকার। কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী