24 C
আবহাওয়া
১০:২৩ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে ট্রাকের সাথে সংঘর্ষে দিগন্ত বড়ুয়া (৩২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি নগরীর চান্দগাঁও বাহির সিগনাল এলাকার তাপস বড়ুয়ার ছেলে বলে জানা গেছে। রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরকান সড়কের শাকপুরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

এ সময় মোটর সাইকেলে বসা আরেক আরোহী রাতুল বড়ুয়া (৩২) আহত হন। রাতুল নগরীর বাহির সিগনাল এলাকার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুইজনকে জরুরি বিভাগে আনলে দিগন্ত বড়ুয়াকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আহত রাতুল বড়ুয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ