26 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাস চাপায় যুবকের মৃত্যু

রাজধানীতে বাস চাপায় যুবকের মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরের কল্যাণপুর ফুটওভার ব্রিজের সামনে দু’টি বাসের চাপায় মনিরুজ্জামান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি এলজিইডিতে নিয়োগ পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকায় আসেন। বাইকযোগে কেন্দ্রে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।

শুক্রবার (১৪ জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, সকালের দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের সামনে বাইকে থাকা অবস্থায় দু’টি বাসের চাপায় আহত হন মনিরুজ্জামান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। নিহত মনিরুজ্জামান রংপুর থেকে ঢাকায় আসেন। পরে বাইকযোগে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস দু’টি জব্দ করা হয়েছে।

এদিকে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন মনিরুজ্জামান। এই ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহত মনিরুজ্জামান রংপুরের গাবতলী উপজেলার রফিকুল ইসলামের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের