28 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কবি হেলাল হাফিজ হাসপাতালে

কবি হেলাল হাফিজ হাসপাতালে

কবি হেলাল হাফিজ হাসপাতালে

বিএনএ, ঢাকা: বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে কবি হেলাল হাফিজকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।হেলাল হাফিজ প্রধানত চোখের অসুবিধা, না খেতে পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছেন। তিনি কিডনির সমস্যা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যায়ও ভুগছেন।বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়।

জানা যায়, কয়েকদিন ধরে হেলাল হাফিজের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। এখন ওই হাসপাতালে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারের বেশি।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা