22 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সংসদে শৃঙ্খলা মানার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সংসদে শৃঙ্খলা মানার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা : জাতীয় সংসদে শৃঙ্খলা ও রীতি মানার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনের অধিবেশনের বক্তব্য চলাকালে ফ্লোর ক্রসিং না করে তিনি তৃতীয় সারিতেই বসে থাকেন।

অধিবেশনে ওই সময় বক্তব্য রাখছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংসদের রীতি অনুযায়ী, কোনো সদস্যের বক্তব্য চলাকালে তার সামনে দিয়ে অতিক্রম করা বা ফ্লোর ক্রসিং করা শৃঙ্খলাবিরোধী। এ নিয়মের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সারিতে নিজের নির্ধারিত আসনে না গিয়ে তৃতীয় সারিতেই বসে থাকেন।

আইনমন্ত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত তিনি একই স্থানে অবস্থান করেন। পরে বক্তব্য শেষ হলে সংসদের ডেকোরাম অনুযায়ী প্রথম সারিতে নিজের নির্ধারিত আসনে গিয়ে বসেন তিনি।

প্রধানমন্ত্রীর এই আচরণ সংসদে উপস্থিত সরকার ও বিরোধী দলীয় সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই এটিকে সংসদীয় শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখেছেন।

অধিবেশনের এ পর্বে স্পিকারের দায়িত্বে থাকা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালও প্রধানমন্ত্রীর এই আচরণের ভূয়সী প্রশংসা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ