24 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পেট্রোলিয়াম জেলির ভেতরে ইয়াবা বিক্রি

পেট্রোলিয়াম জেলির ভেতরে ইয়াবা বিক্রি

পেট্রোলিয়াম জেলির ভেতরে ইয়াবা বিক্রি

বিএনএ,চট্টগ্রাম: পেট্রোলিয়াম জেলির ভেতর কৌশলে লুকিয়ে রেখে ইয়াবা বিক্রি করার সময় কোহিনুর বেগম মুন্নি (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুন্নি ঈদের আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। ঈদের পর জামিনে বেরিয়ে আবার মাদক বিক্রিতে নেমে পড়ে। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। মুন্নির স্বামী খোকনও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধেও ৩টি মামলা রয়েছে। এলাকায় তারা মাদক দম্পতি হিসেবেই পরিচিত। দুইজনেই জেল খেটেছে ৩ বার করে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশকে ফাঁকি দিতে ইয়াবাগুলো পেট্রোলিয়াম জেলির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল।

তিনি বলেন, মুন্নি ইয়াবাগুলো বিক্রির জন্য আসছিল। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে