31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে কেএনএফের ৬ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে কেএনএফের ৬ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে কেএনএফের ৬ সদস্য গ্রেপ্তার

বিএনএ, বান্দরবান: বান্দরবানের যৌথবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) তাদের বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪ জুন) দুপুরে গ্রেপ্তারদের কঠোর পুলিশি পাহারায় রোয়াংছড়ি সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা।

গ্রেপ্তাররা হলেন- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা ইসহাক বম (৩৮), মুনকিম লিয়ান বম (৪৩), রোয়াল লিয়ান সাং বম (৩০), রাম চনহ সাং বম (২৫), রোয়ালে খুম লিয়ান বম (৪০) ও কাপ ময় থাং বম (৩৪)।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোয়াংছড়ি থানার দায়ের করা ১ নম্বর মামলার ৬ আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী