25 C
আবহাওয়া
১০:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ফলদ গাছের চারা বিতরণ

ধামরাইয়ে ফলদ গাছের চারা বিতরণ

ধামরাইয়ে ফলজ গাছের চারা বিতরণ

বিএনএ, সাভার: বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ঢাকার ধামরাইয়ের আমতা, চৌহাট, বালিয়া ও সূতিপাড়া ইউনিয়নে দেশীয় ফলদ বৃক্ষের চারা বিতরণ ও বালিয়া ইউনিয়নের দুর্নিগ্রাম খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) স্ব-স্ব ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষের চারা বিতরণ ও দুর্নিগ্রাম খেলার মাঠের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০’র সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান, চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি ও সূতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রমিজুর রহমান রোমা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট সোহানা জেসমিন মুক্তা, বালিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাড. আহসান হাবিব, উপজেলা যুবলীগের সদস্য ফিরোজ কবিরসহ প্রমুখ।

বিএনএনিউজ/ইমরান খান,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ