25 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সুদানে যুদ্ধে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে : জাতিসংঘ

সুদানে যুদ্ধে মৃতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে : জাতিসংঘ


বিএনএ, বিশ্বডেস্ক : সুদানের অশান্ত দারফুর অঞ্চলে আরব ও অ-আরব গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে নিহতের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে। মঙ্গলবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী এল জেনিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে কোলবাস অঞ্চলে ৬ জুন আরব রিজিগাট এবং অ-আরব গিমির উপজাতির মধ্যে সর্বশেষ লড়াই শুরু হয়। খবর এএফপি’র।

রিজিগাট ও গিমির গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে একটি জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি উপজাতির অন্যান্য সদস্যরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জুন থেকে ১১ জুনের মধ্যে, “সংঘাতের কারণে ১২৫ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।”

জাতিসংঘ বলেছে যে, গিমির সম্প্রদায়ের ১০১ জন এবং রিজিগাট এর ২৫ জন নিহত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর