33 C
আবহাওয়া
৬:১৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মৌসুমীকে ধন্যবাদ দিলেন জায়েদ খান

মৌসুমীকে ধন্যবাদ দিলেন জায়েদ খান

জায়েদ খান

বিএনএ বিনোদন ডেস্ক: জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি, পাশাপাশি সংসার ভাঙার অভিযোগ এনেছেন ওমর সানী। এ দিকে যাকে নিয়ে এই অভিযোগ তিনি অর্থাৎ মৌসুমী জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে অসম্মান করেনি। শুধু তাই নয়, জায়েদ খানকে তিনি আজ এক অডিও বার্তায় ‘ভালো ছেলে’ উল্লেখ করেছেন।

মৌসুমীর এই অডিও বার্তার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন জায়েদ খান। এমনকি তিনি মৌসুমীকে ধন্যবাদও জানিয়েছেন। জায়েদ খান গণমাধ্যমে বলেছেন, ‘আপা (মৌসুমী) সব পরিষ্কার করে দিয়েছেন। আপাকে ধন্যবাদ।’

এ সময় ওমর সানীর ওপর তার আর কোনো ক্ষোভ আছে কিনা জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘ওমর সানী ভাইয়ের ওপর আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। উনি সিনিয়র মানুষ। আমি যে সঠিক ছিলাম, আজকে আপার বক্তব্যই তা প্রমাণ করে।’

গত রোববার সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানী জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন জায়েদ খান।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর