31 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সনাক্ত

চট্টগ্রামে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সনাক্ত


বিএনএ, চবি : চট্টগ্রামে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা সনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ এবং আই.সি.ডি.ডি.আর.বি’র এক যৌথ গবেষণায় এ ভ্যারিয়েন্ট সনাক্ত করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ফাংশনাল জিনোমিক্স এন্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরির প্রধান গবেষক প্রফেসর ড. মোহাম্মদ আল- ফোরকান।

ড. আল- ফোরকান বলেন, আমরা চট্টগ্রাম বিভাগের সাতটি কোভিড -১৯ সনাক্তকরণ ল্যাব হাসপাতাল থেকে ৪২টি নমুনা সংগ্রহ করে তার ভ্যারিয়েন্ট বিশ্লেষণ করেছি। এর মধ্যে ভারতীয় ২টি, নাইজেরিয় ৩টি, যুক্তরাজ্যের ৪টি এবং দক্ষিণ আফ্রিকার ৩৩টি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত দুইজন রোগীর কেউই সম্প্রতি ভারতে যাননি এবং তাদের জানামতে ভারত ফেরত কারো সংস্পর্শেও আসেননি। মে মাসের শেষের দিকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এজন্য আমরা ধারণা করছি চট্টগ্রামে ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমন প্রাথমিকভাবে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট প্রভাববিস্তার করলেও বিভিন্ন দেশ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অত্যাধিক। অতিসত্তর বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা না করলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে।

বিএনএ/ নাজমুস সায়াদাত, ওজি 

Loading


শিরোনাম বিএনএ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে