31 C
আবহাওয়া
৪:৩৩ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ডলারের দাম এখন থেকে ঠিক করবে ‘বাজার’: গভর্নর

ডলারের দাম এখন থেকে ঠিক করবে ‘বাজার’: গভর্নর


বিএনএ, ঢাকা : মার্কিন ডলারের দাম কত হবে সেটি বাজারের ওপর ছেড়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৪ মে) এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

“এখন প্রবাসী আয় ভালো আসছে। রিজার্ভও স্থিতিশীল। উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়,” বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে সাংবাদিকদের বলেন এইচ মনসুর।

বাজারভিত্তিক করার কারণে ডলারের মূল্য বাড়বে না বলে আশা করছেন তিনি।

“আশা করছি, দাম এখনকার দামের আশপাশে থাকবে,” বলেন গভর্নর মনসুর।

উল্লেখ্য, ডলারের দাম বাজারভিত্তিক করতে চাপ দিয়ে আসছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তাদের সঙ্গে বাংলাদেশের দর-কষাকষি চলছিল। এই শর্ত পূরণ না করায় সম্প্রতি আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।

এর মধ্যেই মঙ্গলবার জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একদিন না যেতেই ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫