25.8 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত


বিএনএ, কক্সবাজার :কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে রেহেনা আক্তার (২৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ খুনের ঘটনায় জড়িত স্বামী নুরুল ইসলামকে আটক করেছে এপিবিএন পুলিশ। মঙ্গলবার রাতে উখিয়া ক্যাম্প-১৯ এর নিজঘরে এ খুনের ঘটনা ঘটে।

নিহত রেহেনা আক্তার উখিয়ার ক্যাম্প-১৯ এ-৭ ব্লকের আবু সাদেকের মেয়ে এবং রেহেনার স্বামী নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্বরত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে ক্যাম্প-১৯ এ নুরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম তার স্ত্রী রেহেনাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএন পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক নুরুল ইসলামকে আটক করে।

তিনি আরও বলেন, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?