23 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আরব-আমিরাতে নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

আরব-আমিরাতে নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

আরব-আমিরাতে নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

বিএনএ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পর শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রায়াত শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সৎ ভাই। শুক্রবার ৭৩ বছর বয়সে মারা যান শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।তার মৃত্যুর পরদিন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেশটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ সুপ্রিম কাউন্সিলের বৈঠক আহ্বান করা হয়।

ডব্লিউএএম জানায়, শনিবার সংযুক্ত আরব আমিরাতের শেখ শাসিত সাতটি রাজ্যের শাসকরা সুপ্রিম কাউন্সিলের এক বৈঠকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার সিদ্ধান্ত নেন।

১১ মার্চ, ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন শেখ মোহাম্মদ। ২০১৪ সালের জানুয়ারিতে খলিফা স্ট্রোক করলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তাকে সংযুক্ত আরব আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক হিসাবে বিবেচনা করা হয়। ২০১৯ সালে নিউ ইয়র্ক টাইমস তাকে সবচেয়ে শক্তিশালী আরব শাসক হিসেবে ঘোষণা দেয়। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের স্নাতক এই ক্রাউন প্রিন্স উপসাগরীয় অঞ্চলের অন্যতম সেরা সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর