31 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে রুশ সেনার বিরুদ্ধে প্রথম যুদ্ধাপরাধের মামলার শুনানি শুরু 

ইউক্রেনে রুশ সেনার বিরুদ্ধে প্রথম যুদ্ধাপরাধের মামলার শুনানি শুরু 


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনে রুশ সেনার বিরুদ্ধে প্রথম যুদ্ধাপরাধের মামলার শুনানি শুরু হয়েছে। যে রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়েছে, তার নাম ভাদিম শিশিমারিন। রাশিয়ার ইরকুটস্ক প্রদেশের বাসিন্দা তিনি।

অভিযোগ, কিভের পূর্বে চুপাকিভকা গ্রামে হত্যাকাণ্ড চালিয়েছেন ভাদিম। তাঁর আইনজীবী ভিক্টর ওভসিয়ানিকভ জানান, আগামী শুনানিতে আদালতে তাঁর মক্কেলকে জানাতে হবে, তিনি যুদ্ধাপরাধের অভিযোগ মেনে নিচ্ছেন কি না। তাঁর মক্কেল দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে বলেও জানান তিনি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। তার পর থেকেই মস্কোর বিরুদ্ধে সাধারণ নাগরিকদের উপর অত্যাচার, নৃশংসতার অভিযোগ তুলে আসছে কিভ। সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের প্রায় আড়াই মাস পর ইউক্রেনের আদালতে রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।

কিভের দাবি, যুদ্ধাপরাধের অন্তত ১০ হাজার ঘটনা চিহ্নিত করা হয়েছে এখনও পর্যন্ত।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮