32 C
আবহাওয়া
৪:৪০ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় দেশে ২৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪৮

করোনায় দেশে ২৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪৮

করোনা: সিলেটে ২৪ ঘন্টায় প্রাণ গেল ১৭ জনের

বিএনএ, ঢাকা: দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৩৩তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৬ জন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছেন আরো ৮৪৮ জন এবং সুস্থ হয়েছেন ৮৫২ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৭ জন।

শুক্রবার( ১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে দেখা যায় , গতকালের চেয়ে আজ ৫ জন কম মৃত্যুবরণ করেছে। গতকাল ৩১ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ১০২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ। গত ১১ মার্চ থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ বয়সী ১৪ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ২ জন করে এবং খুলনা ও রংপুর বিভাগে ৩ জন করে রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ৫ জন মৃত্যুবরণ করেছেন।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় ৮৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৩ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৫৬৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৪২৪ জনের। গতকালের চেয়ে আজ ৫ হাজার ৮৫৭টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৩৭১টি ও বেসরকারি ৭৮টিসহ ৪৫৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮৩৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৪৭১ জনের। গতকালের চেয়ে আজ ৫ হাজার ৬৩৬টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫