25 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » নানা আয়োজনে কারাবন্দিদের নববর্ষ উদযাপন

নানা আয়োজনে কারাবন্দিদের নববর্ষ উদযাপন


বিএনএ ডেস্ক : নানা আয়োজনে  নববর্ষ উদযাপন করেছে কারাবন্দিরা। সকাল শুরু  পান্তা-ইলিশে । দুপুরে ও রাতে উন্নত খাবারের পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মকর্তা-কর্মচারীদের শোভাযাত্রা, ছোট পরিসরে বৈশাখী মেলাসহ বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের আপ্যায়নসহ নানান আয়োজনে বর্ষবরণ করছে দেশের কারাগারগুলো।

এছাড়াও বন্দির আত্মীয়স্বজন ও কারা স্টাফদের অংশগ্রহণে র‌্যালি ছিল। বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস যেমন হাতপাখা, বাচ্চাদের জন্য চরকি বিতরণ করা হয়েছে। এছাড়া হাওয়াই মিঠাই, বায়োস্কোপসহ কারাগারগুলোতে ছোট পরিসরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে বলেও জানান কারা কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসাদের জন্য এদিন ছিল ‘ওয়েলকাম ড্রিংকসের’ ব্যবস্থা। এছাড়া বৈশাখী হাত পাখা বিতরণ, বাচ্চাদের জন্য চরকি ও ক্যাপ, বেলুন, ভুলুজেলা বিতরণ করা হয়েছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ জানান, নববর্ষ উপলক্ষে দেশের সকল কারাগারেই আনন্দ-উৎসবসহ বন্দি ও স্টাফদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকালে পান্তা-ইলিশের পাশাপাশি কারাগারগুলোতে দুপুরে ও রাতের খাবারে রয়েছে মুরগির রোস্ট, পোলাও, মিষ্টি, পান-সুপারি। কোথাও কোথাও গরুর মাংসও রাখা হয়েছে।

এ দিকে চট্টগ্রাম কারাগার সূত্রে জানা গেছে, , শুধু পান্তা ইলিশ নয়, দুপুরের খাবারে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি এবং মিষ্টি দেয়া হয় কারাগারের কয়েদি এবং হাজতি বন্দিদের। পহেলা বৈশাখ ঘিরে কারাগারের ভেতর বন্দিদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।  সাংস্কৃতিক অনুষ্ঠানে কারাবন্দি শিল্পীদের পাশাপাশি বাইরের সংগীত শিল্পীও গান পরিবেশন করেছে।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ