20 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ১০ হাজার রানের ক্লাবে রোহিত

১০ হাজার রানের ক্লাবে রোহিত


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দশ হাজার রানের ক্লাবের সদস্য হলেন  রোহিত শর্মা। বুধবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে ২৩তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ রানের ইনিংস খেলার পথে অনন্য মাইলফলক স্পর্শ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। আর দ্বিতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করলেন তিনি।

রোহিতের আগে এই ফরম্যাটে ১০ হাজার রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১৪৫৬২ রান)-কাইরন পোলার্ড (১১৪৭৪ রান), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১০৪৯৯ রান)-ডেভিড ওয়ার্নার (১০৩৭৩ রান), পাকিস্তানের শোয়েব মালিক (১১৬৯৮ রান) ও ভারতের বিরাট কোহলি (১০৩৭৯ রান)।

২৮ রানের ইনিংস খেলার পথে ৩টি চার ও ২টি ছক্কা মারেন রোহিত। এই ৩টি চারে আইপিএলের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০০টি বাউন্ডারি মারার অনন্য রেকর্ড গড়লেন রোহিত।

রোহিতের আগে আইপিএলে ৫শর বেশি চার মেরেছেন শিখর ধাওয়ান (৬৭৩টি), বিরাট কোহলি (৫৫৪টি), ডেভিড ওয়ার্নার (৫১৫টি) ও সুরেশ রায়না (৫০৬টি)।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী