20 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে

বিএনএ,ঢাকা : রাজধানীর ভাটারায় নতুন বাজারে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সামাদ (৪৫) নামে বাড়ির কেয়ারটেকারের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ফুফাতো ভাই মো. সাইদুর রহমান বলেন, আমরা কয়েকজন মিলে নতুন বাজারের সাঈদ নগর এলাকায় জায়গা কিনেছি। সেখানে প্রাচীর দিয়ে ঘিরে একটি ঘর তোলা হয়েছে। আব্দুস সামাদ আমাদের ওই জায়গাটি দেখভাল করতেন। গতরাতে তিনি পানির মোটর চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গভীর রাতে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত আব্দুস সামাদ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে তিনি ওখানে কেয়ারটেকার হিসেবে কাজ শুরু করেন বলে সাইদুর রহমান জানান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী