21 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউনেও রেকর্ড ছাড়ালো বঙ্গবন্ধু সেতুর টোল আদায়

লকডাউনেও রেকর্ড ছাড়ালো বঙ্গবন্ধু সেতুর টোল আদায়


বিএনএ ঢাকা:লকডাউনে মহাসড়কে পরিবহনের সংখ্যা কম থাকলেও স্বাভাবিকের তুলনায় গত ৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১৪ এপ্রিল) দুপুর দুইটা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেল মিলিয়ে প্রায় ৩৭ হাজার পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় দুই কোটি ৭২ লাখ টাকা। তবে পরিবহনের মধ্যে প্রাইভেটকার বেশি চলাচল করেছে।

নাম প্রকাশ না করার শর্তে বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, গত ৩২ ঘণ্টায় লকডাউনে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি। বুধবার সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সেতুতে প্রায় ছয় হাজার বিভিন্ন ধরনের পরিবহন পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের সংখ্যা তেমন নেই। তবে মালবাহী ট্রাকের সংখ্যা বেশি আছে।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী