20 C
আবহাওয়া
৭:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুনের ট্রেনের নিচে ঝাঁপ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুনের ট্রেনের নিচে ঝাঁপ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুনের ট্রেনের নিচে ঝাঁপ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে স্বরূপ ভট্টাচার্য্য নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ।

স্বরূপ ভট্টাচার্য্য রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন এলাকার মৃত হীরণ ভট্টাচার্য্যের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে স্বরূপ ছিলেন মেঝ।

বৃহস্পতিবার তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি নিখোঁজ হন। যেখানে তিনি লিখেছেন, আমার মতো কুলাঙ্গার ছেলে যেন কোনো মায়ের পেটে না হয়। আমার মতো ছেলে বেঁচে থাকা মানে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি। তাই নিজের জীবন উৎসর্গ করে দিলাম রেলপথে। ভাল থেকো মা, ভাই-বোন। সবাই আমাকে ক্ষমা করে দাও। এর পরপরই স্বজনরা তার সন্ধানে অনেক খোঁজাখুঁজি শুরু করেন।

তবে মোবাইলটি বন্ধ পাওয়ায় তাকে খুঁজে পেতে ব্যর্থ হন তারা। রাতে সাতকানিয়া এলাকায় রেললাইনে কাটা পড়ার খবর পান তারা।

কাপ্তাই চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ বলেন, মৃত্যুর খবর পেয়েছি। তবে ঘটনাটি যেহেতু অন্য থানা এলাকায় হয়েছে, তাই আইনি কার্যক্রম তারাই সম্পন্ন করবেন।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী