25 C
আবহাওয়া
১১:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মোটরসাইকেল

মেহেরপুর সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক ও আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩) ভোরে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন রাইদুল ইসলাম (২২) ও বিজন আলী (২৫)। মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আনসার সদস্য রাইদুল ও একই গ্রামের জনৈক আজমত আলীর ছেলে বিজন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দারিয়াপুর থেকে একটি মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিলেন। চকশ্যামনগরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজনই সড়কে ছিটকে পড়ে যান। সেখানেই তাদের মৃত্যু ঘটে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী