26 C
আবহাওয়া
২:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পথ ও মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

পথ ও মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান


বিএনএ, ঢাকা : এবার নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল উল্লেখ করে তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলগুলোর ‘পথ ও মত ভিন্ন হতে পারে’, কিন্তু দেশের স্বার্থে সবার ‘ঐক্য গুরুত্বপূর্ণ’ বলেও মন্তব্য করেছেন তিনি।

“নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা”।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

এসময় তিনি ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব চেষ্টা ব্যর্থ হবে। আইনের প্রয়োগ হবে ন্যায়ের ভিত্তিতে।

নির্বাচনের পরে ‘শত উসকানির মুখেও’ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে”।

“ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে,” বলেও তিনি উল্লেখ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী