21 C
আবহাওয়া
২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ‍২

চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ‍২


বিএনএ, ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মরদেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় নিহতদের পরিচয় জানা যায়নি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।আহতরা হলেন ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০), মিনহাজ (২২) ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার শুভ (২০)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহতরা রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। মরদেহ ছিন্নভিন্ন হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সে বাড়িটিও আংশিক ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী