30 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

বিএনএ, ঢাকা: চরম নিরাপত্তাহীনতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটটি বুধবার (১৪ জানুয়ারি) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান দায়ের করেছেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার কিছু পরিমাণ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও তা যথেষ্ট নয় এবং এখনো বিপুল অস্ত্র উদ্ধার হয়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ