বিএনএ,ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোন দল কতটি আসনে সমঝোতায় পৌঁছেছে—তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা যায়।
জোটের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আলাদা বৈঠক হয়। এসব আলোচনায় আসন সমঝোতা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে ধারণা দেওয়া হচ্ছে। আজকের যৌথ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনে আপিল শুনানি চলমান রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। আজকের ঘোষণার দিকেই সবার নজর রয়েছে।
বিএনএ/ ওজি
![]()

